শিক্ষার মাধ্যমেই কেবল একটি এলাকার জীবন যাত্রার মান ও পরিবেশের উন্নয়ন করা সম্ভব। সে লক্ষ্যে আজ থেকে প্রায় ৫৭ বছর আগে এই পশ্চাৎপদ জনগোষ্ঠির মধ্যে অবহেলিত সকল ছেলে ও মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে ১৯৬৮ সালের ১ জানুয়ারী ২০৯ শতক জমির উপর মাত্র ২২ জন ছাত্র- ছাত্রী নিয়ে যে স্কুলের সূচনা করেছিলেন তা আজ বিশাল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। মান্দা উপজেলা সদরে অবস্থিত চকগোবিন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়, সাধারণ ১৬৯ জন এর অধিক ছাত্র ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পযর্ন্ত সাধারণ শাখায় ২০ জন শিক্ষক-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় পূর্ন্যেদ্দ্যমে পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সরকারের অনেক গুরত্বপূর্ণ পদে কর্মরত আছে। [ আরও পড়ুন ]